মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন
আতস্কিত,গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ । চলছে
এক ধরনের ঘোষিত –অঘোষিত লকডাউন ঠিক তখনই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
করোনা প্রভাবে অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে
কাজিপুর উপজেলার কাজিপুর ইউনিয়নের মানিক পোটল গ্রামের সন্তান
সমাজসেবক,শিক্ষা অনুরাগী ও মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
আজীবন দাতা সদস্য খালেদ মোশারফ তালুকদার রুবেল। সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ
মোহাম্মদ নাসিম এমপির নির্দেশনায় এবং সাবেক সাংসাদ প্রকৌশলী তানভীর শাকিল
জয়ের পরামর্শক্রমে করোনায় এলাকার ক্ষতিগ্রস্থ হত দরিদ্রদের মাঝে রবিবার সকালে ত্রাণ
সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষা অনুরাগী খালেদ মোশারফ
তালুকদার রুবেলের ব্যক্তিগত অর্থায়নে এই ত্রাণ সামগ্রী মানিক পোটল সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়। অত্র ইউনিয়নের,মানিক পোটল সহ কয়েকটি
গ্রামের ১৫০ টি কর্মহীন ও দরিদ্র পরিবারের জন্য পরিবার প্রতি চাউল,ডাল, গোল
আলু,সোবিন তেল, ছোলা ও লবণ সামাজিক দুরুত্ব বজায় রেখে বিতরণ করেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান খলিলূর রহমান সিরাজী। বিতরণ কালে উপস্থিত ছিলেন খালেদ মোশারফ
তালুকদার রুবেল,উপজেলা যুবলীগর সভাপতি বিপ্লব সরকার, সদর ইউনিয়ের আঃলীগের
ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোঃ এনামুল হক, সাধারণ সম্পদক আব্দুল মতিন
মাষ্টার,কাজিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান টি এম জাহিদুল ইসলাম শামীম,সাবেক
ইউপি সদস্য মনসুর আলী কলেজের ছাত্রলীগের সাবেক জিএস মুকিত তাং,আব্দুল কুদ্দস
মাষ্টার ওয়ার্ড আঃলীগের লিটন, সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।