চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাসের দাপটে লন্ড বন্ড হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। প্রতি নিয়ত প্রানঘাতী এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে, লাশের মিছিলে যোগ হচ্ছেন অগনিত মানুষ। বিশ্বে বিভিন্ন দেশের সরকারের মতো এ ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশও চলছে লকডাউন। চারিদিকে আতঙ্কে উৎকন্ঠে মানুষ এখন ঘরবন্ধী,অর্থ উর্পাজনের অভাবে পরিবারের সদস্যদের মুখে দু’ মুঠো খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছে,কর্মহীন হয়ে পড়া মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। তাই কেটে খাওয়া সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি বিত্তবান,রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ কে আরো জোড়ালো ভাবে এগিয়ে আসা উচিৎ। ১৯ এপ্রিল, রবিবার, চন্দনাইশ সাতবাড়ীয়া পলিয়া পাড়া হাজী সাহেব মিঞা -চম্পা খাতুন ফাউন্ডেশনের সভাপতি, ওমান মোবালা সানাইয়া গাউসিয়া কমিটির উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ নুরুল হকের পক্ষ থেকে এান সামগ্রী বিতরণ কালে এ অভিমত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম সওদাগর, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, যুবলীগ নেতা ফোরক আহমদ,গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, চন্দনাইশ উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, মুহাম্মদ নুরুল আবছার,মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ নেয়াজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। অসহায়, কর্মহীন মানুষের প্রায় পাঁচশত পরিবারের মাঝে চাউল,ডাল,আলু, চনা,ছিরা, তৈল, চিনি, লবন, সাবান বিতরণ করা হয়