মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন
আতস্কিত,গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ । চলছে
এক ধরনের ঘোষিত –অঘোষিত লকডাউন ঠিক তখনই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
করোনা প্রভাবে অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে
কাজিপুর উপজেলার কাজিপুর ইউনিয়নের মেঘাই গ্রামের সন্তান সাবেক উপজেলা
ছাত্রলীগের সাংগঠনিক সম্পদক আসাদুল ইসলাম। সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ
মোহাম্মদ নাসিম এমপির নির্দেশনায় এবং সাবেক সাংসাদ প্রকৌশলী তানভীর শাকিল
জয়ের পরামর্শক্রমে করোনায় এলাকার ক্ষতিগ্রস্থ হত দরিদ্রদের মাঝে শনিবার সকালে ত্রাণ
সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুল ইসলাম
ব্যক্তিগত অর্থায়নে এই ত্রাণ সামগ্রী মেঘাই এমএমবিপি দাখিলী মাদ্রসা মাঠে
বিতরণ করা হয়। অত্র ইউিিনয়নের মেঘাই,নতুন মেঘাই,পলাশপুর,মানিক পোটল গ্রামের
১০৬ টি দরিদ্র পরিবারের জন্য পরিবার প্রতি ৫ কেজি চাউল,আধা কেজি মসুরের ডাল, ১
কেজি গোল আলু,আধা লিটার সোবিন তেল, আধা কেজি চিনি কেজি ছোলা আধা
কেজি খেজুর সামাজিক দুরুত্ব বজায় রেখে বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
খলিলূর রহমান সিরাজী। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগর সভাপতি বিপ্লব
সরকার, সম্পাদক আলী আসলাম ,সাবেক সাধারণ সম্পদক জিয়উর রহামন স্বাধীন,যুগ্ন
সম্পদক শফিকুল ইসলাম, ওয়ার্ড আঃলীগের সোলেমান হোসেন ,আমিনুল ইসলাম সহ
অন্যান্য নেতাকর্মী বৃন্দ।