মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা
ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের মানুষ গৃহবন্দি হওয়ায় এসব কর্মহীন
মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যহ্রত রেখেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।তারই
ধারা বাহিকতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিসের বাস্তবায়নে শুভগাছা
ইউনিয়নে২০১৯/২০২০ অর্থ বছরে জেলেরা জাটকা আহরণ নিষিদ্ধ হওয়ায় এলাকার জাটকা
আহরণকারী জেলেদের মানবিক সহায়তা মুলক প্রণোদনা হিসাবে খাদ্য শস্য বিতরণ
কর্মসূচী অত্র পরিষদ প্রাঙ্গনে বৃহসঃপতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ত্রাণ সামগ্রী
বিতরণ কর্মসূচীর শুরুতেই সাবেক সাংসদ সিরাজগঞ্জ-১(কাজিপুর) প্রকৌশলী তানভীর
শাকিল (জয়) মুঠোফোন বার্তায় উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর ফোন কলের
মাধ্যমে কাজিপুরের জনগনকে ধৈর্য্য ধরে ঘরে অবস্থান করে চলমান করোনা পরিস্থিতি
মোকাবেলা করার আহবান জানান। তিনি আরও জানান, কাজিপুরে করোনায় ক্ষতিগ্রস্থ
প্রতিটি পরিবারকেই খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। কোন অসহায় মানুষই অভুক্ত
থাকবে না । প্রতিটি অসহায় মানুষের ঘরে ঘরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ত্রান
সামগ্রী পৌছে দিবে। ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা
চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ স¤পাদক খলিলুর রহমান সিরাজী। এসময় উপজেলা
ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ট্যাগ অফিসার উপজেলা প্রকল্প কর্মকর্তা
(পজীপ) মোফাক্ষারুল ইসলাম, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ,যুবলীগের বর্তমান ও
সাবেক সাধারন সম্পদক আলী আসলাম,জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের সভাপতি রাজু
আহম্মেদ,যুবলীগের সাংগঠনিক সম্পদক পারভেজ আহম্মেদ, ,ইউপি সদস্য ও প্যানেল
চেয়ারম্যান তাজ উদ্দিন টিপু সহ অন্যান্য ইউপি সদস্য গন ছিলেন।
সাবেক স্বাস্ব্য মন্ত্রী বর্তমান সাংসদ আলহাজ মোহাম্মদ নাসিমের নিদের্শনা ও
সহযোগীতায় ইউনিয়নের ১৯৩ টি জেলে পরিবার রয়েছে তার মধ্যে ১ম ধাপে (২ মাসের)
৬০ জন জেলে পরিবার কে চলমান করোনা প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে
প্রতিটি পরিবার কে ৮০ কেজি করে চাল, বিতরণ করা হয়।