ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় করুনা ইস্সুতে আইনশৃঙ্খলা। পরিস্থিতি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জরুরি সভা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলয়া জরুরি সভা অনুষ্ঠিত হয়।ইতোমধ্যে করোনা ভাইরাসে বিস্তার শুরু হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে ঢাকা, নারায়ণগঞ্জ বা আক্রান্ত এলাকা থেকে আগত মানুষ হোম কোয়ারেন্টাইন সঠিক ভাবে পালন না করা, করোনা ভাইরাস পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি মহল আইনশৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হওয়া ও সামাজিক দূরত্ব সঠিক ভাবে পালনের বিষয়ে জরুরি সভা করা হয়। উপজেলা কৃষি বিভাগের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় জরুরি সভা শুরু হয়। দুপুর ২ টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখা করোনা ইস্যুতে জরুরি ওই সভা করা হয়। প্রশাসন, জনপ্রতিনিধি ও ট্যাগ অফিসারদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।