মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কসবা ইউনিয়নে অসহায় গরীব, কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ১নং কসবা ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় ৮৫০ জন অসহায় গরীব, কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে এ চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের সচিব আঃ রাকিবসহ গণমাধ্যম কর্মীরা।
কসবা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের প্রায় ৮৫০জন অসহায় গরীব, কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল খাদ্য সামগ্রি হিসাবে বিতরণ করা হয়। করোনা ভাইরাস কোভিড-১৯) প্রভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, গরীব,অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় এবং নাচোল ১ নং কসবা ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক দূরুত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে এ চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়।