রাকিবুজ্জামান জিহাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :মোবাইল
রিচার্জকরাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা
ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর
গ্রামে এঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ ৪জন আহত হয়েছ। আহতরা হলো- ওই গ্রামের
সাজি হোসেন (৪০) ও তার স্ত্রী হাজেরা খাতুন(৩৫), জাফর ইকবল (৩৫) ও বাবুল
হোসেন (৫০)।
গ্রামবাসী
সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পার্বতীপুর গ্রামের আজাদ হোসেন
ছেলে সোহাগ মোবাইল রিচার্জ কার্ড কিনতে যায় সাজি নামের এক দোকানদারের নিকট।
করোনার কারণে দোকান বন্ধ থাকায় রিচার্জ কার্ড দিবেনা এমন বিষয় নিয়ে তর্কের
একপর্যায়ে দুজনের মাঝে হাতাহাতি হয়। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে
দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়।সংঘর্ষে আহতদের উদ্ধার করে
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনকে জরুরী
অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শৈলকুপা
থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, উপজেলার পার্বতীপুর গ্রামে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ
পাঠানো হয়েছে।