মোঃ জহুরল ইসলাম কাজিপুুর প্রতিনিধি ঃ করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন
আতস্কিত,গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ ।
চলছে এক ধরনের ঘোষিত –অঘোষিত লকডাউন ঠিক তখনই সিরাজগঞ্জের
কাজিপুর উপজেলার করোনা প্রভাবে অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা
নিয়ে পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় ৪ নেতার
অন্যতম শহীদ এম মনসুর আলীর নামে গঠিত কল্যাণ ট্রাস্ট। ১৫ এপ্রিল বুধবার
মনসুর আলী কল্যাণ ট্রাস্টে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের পক্ষ থেকে
ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজিপুরের কৃতিসন্তান মোঃ রেজাউল করিম (রাঙ্গা) ১০ হাজার
টাকা সমমূল্যের চেক প্রদান করে। ট্রাস্টের পক্ষে সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ
সাধারণ স¤পাদক এবং উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী চেক গ্রহণ
কালে জানান, মনসুর আলী কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা আওয়ামীলীগ
প্রেসিডিয়াম সদস্য, চৌদ্দ দলের সমন্বয়কও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব
মোহাম্মদ নাসিম এমপি এবং প্রধান পৃষ্ঠপোষক সাবেক সাংসদ প্রকৌশলী
তানভীর শাকিল জয়ের নির্দেশনা অনুযায়ী কাজিপুরের অসহায়, দুঃস্থদের সহায়তা ও
মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি প্রদান সহ নানাবিধ সমাজ উন্নয়ন
মূলক কাজে মানুষের পাশে সবসময় আছে, এর ধারাবাহিকতায় চলমান করোনা
প্রভাবে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে।এসময়
উপস্থিত ছিলেন, ট্রাস্টের সাধারণ স¤পাদক আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক
স¤পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা যুবলীগ সাধারণ স¤পাদক আলী আসলাম
প্রমূখ