মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপি’র উদ্যোগে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২
আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে অসহায় ও
কর্মহীনদের মাঝে ২শত ৫০ ও নেজামপুর ইউনিয়ন বিএনপির নিজ অর্থায়নে ৫০পরিবার
মোট ৩শত পরিবারের মাঝে চাল ও ডাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার
দিকে নেজামপুর বিনৌদ বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অসহায় ও
কর্মহীন পরিবারের মাঝে এ চাল ও ডাল বিতরণ করা হয়।
নেজামপুর ইউনিয়ন
বিএনপির সভাপতি ডাঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড
পর্যায়ের গ্রামে চাল বিতরণী সভায় উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সভাপতি
মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, নেজামপুর ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক মোঃ তোসলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা,নেজামপুর বিএনপির ছাত্রদলের সাবেক সভাপতি বুলবুল আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ সকালে ২শত ৫০ কর্মহীন পরিবারের মাঝে চাল ও ডাল বিতরণ করা হয়। উল্লেখ্য,
যে নেজামপুর ইউনিয়নে ১০ কেজি চাল ও ৫০০গ্রাম করে ডাল ৩শ’ পরিবারের মাঝে
চাল বিতরণ করা হয়। এছাড়া নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে উপজেলায় ৫০ মেঃটন
চাল অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে বলে দলীয় সুত্রে
জানাগেছে।