মোঃ আবুল হোসেনঃ- মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
মৌলভীবাজার
মডেল থানার অর্ন্তগত শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব্বির আহসানের
উদ্দ্যেগে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের
মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শেরপুর পুলিশ ফাঁড়ির অর্ন্তগত বিভিন্ন এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছে দেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব্বির আহসান।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোসাহিদ কামাল, বায়োজিদ হোসেন সহ সংগীয় পুলিশ ফোর্স।এসময়
সাব্বির আহসান বলেন -করোনা সংক্রমণে প্রতিরোধে আমরা দিন রাত কাজ করে
যাচ্চি, ইত্যি মধ্যে সরকারবাজারে তিন ফুট দুরত্ব বজায় রেখে সবজি বাজার,মাছ
বাজার এর ব্যবস্থা করেছি অন্যান্যা বাজারে এরকম ব্যবস্থা গ্রহণ করা চেষ্টা
চালিয়ে যাচ্চি, পাশাপাশি যখন যারা আমাদের সহযোগিতা চাচ্ছে সহযোগিতা করে
যাচ্ছি। পরিশেষে বলতে চাই শেরপুর পুলিশ ফাঁড়ির অন্তগত এলাকায় কোনে মানুষ
যাতে অনহারে কষ্ট না পায় এর জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্চি কার ঘরে খাবার
না থাকলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে পৌছে দেব। কেউ ঘর
থেকে বের হবেন না সবাই সচেতন থাকুন, দেশের আইন মেনে চলুন।