মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কাজিপুর
সদর ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের মানুষ গৃহবন্দি হওয়ায় এসব
কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যহ্রত রেখেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
তারই ধারা বাহিকতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিসের বাস্তবায়নে কাজিপুরে
সদর ইউনিয়নে২০১৯/২০২০ অর্থ বছরে জেলেরা জাটকা আহরণ নিষিদ্ধ হওয়ায় এলাকার
জাটকা আহরণকারী জেলেদের মানবিক সহায়তা মুলক প্রণোদনা হিসাবে খাদ্য শস্য
বিতরণ কর্মসূচী অত্র পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ত্রাণ সামগ্রী
বিতরণ কর্মসূচীর শুরুতেই সাবেক সাংসদ সিরাজগঞ্জ-১(কাজিপুর) প্রকৌশলী তানভীর
শাকিল (জয়) ভিডিও বার্তায় জনগনকে ধৈর্য্য ধরে ঘরে অবস্থান করে চলমান করোনা
পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান। তিনি আরও জানান, কাজিপুরে করোনায়
ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকেই খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। ত্রান বিতরণ কালে
উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ
স¤পাদক খলিলুর রহমান সিরাজী। এসময় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান টিএম আতিকুর
রহমান (নান্নু,) উপজেলা মৎস অফিসার মোঃ আতাউর রহমান, ট্যাগ অফিসার উপজেলা
কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম,উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ
একেএম শাহা আলম মোল্লা,যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ,যুবলীগের বর্তমান ও
সাবেক সাধারন সম্পদক আলী আসলাম,জিয়াউর রহমান স্বাধীন,সাবেক ছাত্রলীগের
সাংগঠনিক সম্পদক মোঃ আসাদুল ইসলাম ,কাজিপুর ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত
সভাপতি আলহাজ মোঃ এলামুল হক,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান টিএম জাহিদুল
ইসলাম শামীম সহ অন্যান্য ইউপি সদস্য গন ছিলেন।
সাবেক স্বাস্ব্য মন্ত্রী বর্তমান সাংসদ আলহাজ মোহাম্মদ নাসিমের নিদের্শনা ও
অর্থ্যায়নে ইউনিয়নের ৩৬৫ টি জেলে পরিবার রয়েছে তার মধ্যে ১ম ধাপে ১১৭ জন জেলে
পরিবার কে চলমান করোনা প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রতিটি পরিবার
কে ৮০ কেজি করে মোট ৯.৩৬০ মেঃ টন চাল বিতরণ করা হয়। উল্লেখ্য যে অত্র উপজেলায় ৫৫৮
জন জেলে পরিবার কে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে।