মোঃ জহুরুল ইসলাম,কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের
কাজিপুরে করোনাভাইরাস মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহন
করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। প্রশাসনের পক্ষ থেকে
বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সচেতনতা মুলক প্রচার
অভিযান,বাজার মনিটরিং,সামাজিক দুরুত্ব বজায় রাখতে তদারকি
করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত কাল রবিবার রাত্রিতে উপজেলা
নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা চেয়ারম্যন
খলিলুর রহমান সিরাজী,তারা ছুটে চলেছেন গ্রাম থেকে
গ্রামান্তরে। উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে বাধের উপর থাকা
অভুক্ত মানুষদের রাত্রীতে ঘর থেকে ডেকে খাবার দিয়েছেন,খোজ খবর
নিয়েছেন। সোনামূখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে গান্দাইল
ইউনিয়নের উদগাড়ী গ্রামে লক ডাউন থাকা পরিবার গুলোকে
রাত্রীতে খাবার দিয়েছেন এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা
হোম কোয়ারেন্টাইন মানছে,কিনা,সামাজিক দূরত্ব মানছে
কিনা,অসুস্থ্য হয়ে পড়ছে কিনা,তাদের সামগ্রী বিষয়ে খোজ
খরব ও পরামর্শ প্রদান করেন। তারা জীবন কে বাজী রেখে করোনা
প্রতিরোধে নিরন্তর কাজ করে যাচ্ছে।
বর্তমানে করোনা ভাইরাস একটি আতঙ্কের নাম। করোনা ভাইরাস
প্রতিরোধে ও সংক্রমন ঠেকাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
লগডাউন হওয়া ৬ টি ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকায়
২৪ ঘন্টা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী
জাহিদ হাসান সিদ্দিকী ও ্ধসঢ়;উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর
রহমান সিরাজী । উপজেলা বাসীর সুরক্ষা নিশ্চিত করণে অন্যান্য
কর্মকর্তাদের ও ভ্ধাসঢ়;ইস চেয়ারম্যানদ্বয় ও জনপ্রতিনিধিদের সাথে
নিয়ে কখনও সামাজিক দুরত্ব বজায় রাখতে, কখনও বা বাজার
নিয়ন্ত্রণ করতে, সরকারী নির্দেশনা মেনে চলার জন্য মাইক হাতে
প্রচার কার্যক্রম পরিচালনা ও কখনও ত্রাণের প্যাকেট হাতে অসহায়
মানুষের পাশে বিরামহীন ছুটে চলেছেন। তারা উপজেলার
পৌরসভা,মেঘাই বাজার,শিমুলদাইড়
বাজার,চালিতাডাঙ্গাবাজার,সোনামুখীবাজার,হরিনাথপুর
বাজার,ঢেকুরিয়া বাজার,উদগাড়ী বাজার,সিমান্ত বাজার,সহ
গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক
দুরুত্ব নিশ্চিত করতে, বিদেশ/ঢাকা/নারানগঞ্জ ফেরৎ ব্যাক্তিদের হোম
কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও জনগণকে বাড়ি থেকে বের না
হতে ব্যাপক প্রচারনা পরিচালনা করছেন। এছাড়াও সরকারী
নিষেধাজ্ঞা না মানায় এবং বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের
হওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন ইউএনও। এ
ভাবেই জন সচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনা প্রতিরোধে নিরলস
ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ
হাসান সিদ্দিকী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহামান
সিরাজী