মোঃ আবুল হুসেন -মৌলভীবাজার থেকে : মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ৯নং ওর্য়াডে সাটিয়া গ্রামের পারভীন বেগম ও তার ছেলে আলী আহমদ, মেয়ে মুন্নি আক্তার কে ,আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিজ বাড়ীতে থাকার জন্য স্হানীয় প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়েছে।
এব্যাপারে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান ঐ লোকজন অন্য জেলা থেকে আসায় তাদের কে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
রবিবার সন্ধায় স্থানীয় শেরপুর পুলিশ ফাঁড়ির দায়ীত্বরত কর্মকর্তা এস আই সাব্বির আহসান, একদল ফোর্স সহ ঐ বাড়ীতে গিয়ে পারভীন বেগম এর সাথে কথা বলেন তিনি জানান আজ(রবিবার) তারা ঢাকা থেকে নিজ বাড়ীতে আসেন,সেজন্য তাদের কে আগামী ১৪ দিন নিজ ঘরে থাকার জন্য নির্দেশ প্রদান করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্হানীয় ইউ/পি সদস্য মোঃ -ইলিয়াছ মিয়া,গোরারাই বাজার সেক্রেটারী খালিছুর রহমান,শেরপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, প্রবাসী রিপন মিয়া, সাংবাদিক রিপন আহমেদ।