রাকিবুজ্জামান জিহাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃকর্মহীন, এতিম, দু:স্থ, প্রতিবন্ধী, শ্রমজীবী ও ভাসমান অসহায় মানুষের খোঁজে আওয়ামীলীগ নেতা এখন মানুষের দুয়ারে। দারুন অসময়ে, সময়ের প্রয়োজনেই খাবার পৌঁছাতে কখনো রাতের আঁধারে আবার কখনো নির্জন দুপুরে হঠাৎ করেই যাচ্ছেন গরীব দু:খীর দুয়ারে। শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের নেতা স,ম,রানাউজ্জামান (বাদশা) জানান, ত্রাণ নয় সাময়িক সহযোগীতার চেস্টা করছিন মাত্র। তিনি শৈলকুপার বিভিন্ন পাড়া মহল্লায় এপর্যন্ত চার শতাধিক পরিবের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।