রাকিবুজ্জামান জিহাদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের
শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১৯৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের
মাঝে খরিপ মৌসুমের উফশী আউশ এবং গৃস্মকালীন পেঁয়াজ প্রনোদনা কর্মসূচির
ধান,গৃস্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে শারিরীক দুরত্ব বজায় রেখে আয়োজিত বীজ
বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু”র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
মোহাম্মদ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু। ১৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের
মাঝে খরিপ মৌসুমের উফশী আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় প্রতি জন কৃষককে
বিঘাপ্রতি ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া
হয় ।
এছাড়া ৪০ জন
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০০ গ্রাম গৃস্মকালীন পেঁয়াজ বীজ ১০
কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয় ।