আব্দুল্লাহ আল মামুন,(বেনাপোল)প্রতিনিধি:-
করোনা
সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে অনেকেই ঘরে অবস্থান করছেন।এমতাবস্থায়
কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচলকসহ দুস্থ ও অসহায় পরিবারের
সদস্যরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব অসহায় ও দুস্থদের
মধ্যে নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দর
হ্যান্ডলিং শ্রমিক ৯২৫/৮৯১ সংগঠনের শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
করেছেন যশোর-১, শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
বেনাপোল
স্থল বন্দরের ১ নম্বর গেটে ও ৭নং গেটের সামনে সেখানকার অসহায় লেবার শ্রমিক
ও বন্দরের ঝাড়ুদার সহ প্রায় ১৩০০ এর অধিক পরিবারের হাতে তুলে দেন
প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। প্রত্যেকের হাতে কমপক্ষে ৫ থেকে সাতদিনের জন্য
খাবার সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানানো হয়।
অন্যান্য
দুস্থদের জন্য পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকার ঘোষণা অনুযায়ী তার এ
কার্যক্রম চলছে বলেও উল্লেখ করেন এমপি শেখ আফিল উদ্দিন। যতদিন পর্যন্ত
করোনা পরিস্থিতি না স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততদিন পর্যন্ত এ কার্যক্রম
অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি পৌর নগরবাসীকে করোনা মোকাবিলায় ভয় না পেয়ে
আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সারাদেশের
বিত্তবানকে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এমপি
শেখ আফিল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে বেনাপোল স্থলবন্দরের অসহায়,
দুস্থ কর্মহীন লেবার শ্রমিকেরা যে অমানবিক পরিস্থিতিতে দিন যাপন করছে।
ত্রাণ বিতরণের এ ধারাবাহিক কার্যক্রম উপজেলা আওয়ামীলীগ পরিচালনা করছে। তারই
ধারাবাহিকতায় আমি সাধ্য অনুযায়ী কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য
চেষ্টা করেছি। আশা করি,আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব। বিতরণ করা ত্রাণের
মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, ডিম।
এ
সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব
নুরুজ্জামান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলার
যুগ্ন সাধারন সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব
নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউপি
চেয়ারম্যান সোহরাব হোসেন,এমপির পিত্র মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা
ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,
৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কলিম মোল্লা ও সাধারন সম্পাদক
মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানে ,শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি মোঃ রাজু আহমেদ ও
সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক
ছাত্রলীগ নেতা আলী ইমরান, উপজেলা ছাত্রলীগের সদস্য আরিফ হোসেন রুবেল ,পৌর
ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ
প্রমুখ।
এছাড়া সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দর এলাকায় নিম্ন আয়ের শ্রমিকদর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।