রাকিবুজ্জামান জিহাদ, শৈলকুপা : করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ঘরবন্দি শ্রমজীবি পরিবারগুলোতে খাদ্যের অভাব দেখা দিয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সরকারী ডিগ্রী কলেজ মাঠে বাছাইকৃত দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদন্নতীপ্রাপ্ত) মিলু মিয়া বিশ্বাস, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মহিউদ্দীন মিরাজ, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ও ওসি তদন্ত মহসীন হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংকটময় সময়ে খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত পরিবারগুলো জেলা পুলিশকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছে।