মোঃ আবুল হুসেন ,মৌলভীবাজার থেকে : মৌলভীবাজার সদর উপজেলার পূর্বলামুয়া(পংমধপুর) গ্রামের আমেরিকা প্রবাসী সিরাজুল হক জিলাদ ও লন্ডন প্রবাসী মুনাইম আহমেদের উদ্যোগে চার শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকাল ১০ টায় লামুয়া বাজার সংলগ্ন হাজী আব্দুল গফুর মিয়া এতিমখানা -লামুয়া,পূর্ব-লামুয়া(পংমাদপুর),আলাপুর,চানপুর,শরীফপুর,পশ্চিম সাধুহাটি খলিলপুর,কাটারাই গ্রামের অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণবিতরণে
উপস্থিত ছিলেন ২নং মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেফুল, ২ নং
মনুমুখ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান লেপাছ,এমদাদুল হক লেপাছ, ছায়াদ
মিয়া,জমসেদ মিয়া, জসিম উদ্দিন,আকবর হোসেন(দুবাই প্রবাসী) সহ প্রমুখ।
এসময়
দুবাই প্রবাসী আকবর হোসেন বলেন-দেশের এই কান্তিলগ্নে সমাজের বিত্তবান
অসহায় মানুষদের পাশে থাকা উচিত। আমরা আজ কিছু মানুষদের সহযোগিতা
করেছি,এভাবে সবাই সহযোগিতা করলে অসহায় দিনমজুর মানুষদের কিছুটা হলে ও
সহযোগিতা হবে।