মোঃ আবুল হুসেনঃ মৌলভীবাজার থেকে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশ মতে সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকার কারণে কষ্টে জীবন-যাপন করছেন পরিবহন শ্রমিক।
মঙ্গলবার (৭এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা অটো-টম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট- ২৩৫৯ এর অন্তর্ভুক্ত বাজার টার্নিং ইউনিট শ্রমিক পরিচালনা নব নির্বাচিত কমিটি’র উদ্যোগে বাজার টার্নিং ইউনিট শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করা।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফয়ছল অাহমদ, মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২৩৫৯ এর প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্পাদক মোঃ আজিজুল হক সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আহমেদ, মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২৩৫৯ এর অন্তর্ভুক্ত বাজার টার্নিং ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির সাবেক সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিনু থিয়েটার মৌলভীবাজারের সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সোহাগ আহমদ, শেখ ফাহিম।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতি ছিলেনসভাপতি মোঃ জবরুল ইসলাম, সহসভাপতি মোঃ অাউয়াল আহমদ, সম্পাদক মোঃ সোহাগ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আহমদ, অর্থ সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক জুবেল আহমেদ, কার্যকরী সদস্য মোঃ বাবুল মিয়া, রুশন মিয়া, শিবলু আহমদ প্রমুখ।