এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ: ঝিনাইদহের
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি আইন
অনুযায়ী সামাজিক দুরত্ব না মানায় ৮ ব্যক্তিকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ
আদালত।মঙ্গলবার(৭এপ্রিল)
সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে
অর্থদণ্ড করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার
(ভূমি) ভূপালী সরকার।
সহকারী
কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, নিয়মিত বাজার মনিটরিং ও জনসমাগম রোধ
বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব না মেনে সরকারি আইন পালন না
করায় দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে ৮ ব্যক্তিকে অর্থদণ্ড
করা হয়। সকলকে বিনা প্রয়োজনে বের না হয়ে ঘরে থাকার ও সামাজিক দুরত্ব বজার
রাখার নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়। এছাড়া জনস্বার্থে এ অভিযান
অব্যাহত থাকবে বলেও জানান তিনি।