মুহাম্মদ আরফাত হোসেন – চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে আজ সারা পৃথিবী অন্ধ। সারা পৃথিবী কে কাবু করেছে এই ভাইরাসটি। সারা বিশ্বে এখন লকডাউন। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এ কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো, যারা দিনে আনে দিনে খায়। পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে দেবেন, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো। করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে খুনিয়ার পাড়া প্রবাসীদের উদ্যোগে সোমবার (৬ এপ্রিল) বিকালে মধ্যম হশিমপুর খুনিয়ার পাড়া, ৩নং ওয়ার্ড এলাকায় এক শতাধিক অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে চাল , মোশর ডাল , তৈল , আলু ও পেঁয়াজসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।