মোঃ আবুল হোসেন মৌলভীবাজার প্রতিনিধি।
হামরকোনা
বয়েসক্লাব এর প্রধান উপদেষ্টা মুদরত মোহন ও সোনারবাংলা আদর্শ ক্লাবের
প্রতিষ্টাতা কয়েছ মিয়ার এর উদ্যোগে এবং লতিফিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর
আয়োজনে আজ ০৬ এপ্রিল রোজ সোমবার বিকাল ৪:০০ ঘটিকায় গোরারাই ওয়াহিদ সিদ্দেক
উচ্চ বিদ্যালয়ে খলিলপুর ও মনুমুখ ইউনিয়নের সামাজিক কার্যক্রমকে গতিশীল
করার লক্ষ্যে, এলাকার অধিকাংশ সামাজিক সংগঠনকে নিয়ে একটি বৈঠক অনুষ্টিত হয়
– বৈঠকে যে সকল সামাজিক সংগঠন এর সভাপতি/সম্পাদক এবং তাদের প্রতিনিধি উপস্তিত ছিলেন ১.হামরকোনা বয়েজ ক্লাব।২.বঙ্গবন্ধু মানবকল্যান সংস্থা।৩.লতিফিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট।৪.সোনারবাংলা আদর্শ ক্লাব।৫.নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থা।৬.প্রিয়জন স্বেছায় রক্তদান সংগটন। ৭.দারুন নাজাত মুসলিম পরিষদ। ৮. বরাক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৯. হলিমপুর ভাই ভাই যুব সংঘ।
বৈঠকে
সবার সম্মতিক্রমে জনাব সাইফুর রহমান, মো: রুহুল আমিন, মুদরত আহমদ মোহন,
মনিরুজ্জান, ও আমিরুল ইসলাম সাহেদকে উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট
উপদেষ্টামন্ডলী গঠন করা হয় এবং মিজানুর রহমান কে
আহবায়ক এবং কয়েছ আহমদ ও উজ্জল আহমেদ যুগ্ন-আহ্বয়ক করে ৭ সদস্য বিশিষ্ট
আহ্বয়ক কমিটি গঠন করা হয় – কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন – শিপু আহমেদ,
আবুল হোসেন সাজু. রিপন আহমেদ,আলামিন কবির সোহাগ।
এ
সম্পর্কে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর যুগ্ন আহ্বয়ক ও হামরকোনা বয়েজ
ক্লাব এর সভাপতি উজ্জল আহমেদ- বলেন ইসলাম মানবতার কথা বলে আর মানবসেবার
মতো পুন্যের কাজ করার জন্যই আমরা দলমত নির্বিশেষে এক হয়েছি ইনশা আল্লাহ এ
লক্ষে আমাদের বিভিন্ন কর্মসুচি আসছে আশা করি সমাজের বিত্তবান মানুষেরা সব
সময় আমাদের পাশে থেকে উৎসাহ অনুপ্রেরনা দিবেন যাতে আমরা বেশী করে সামাজিক
কার্যক্রম করতে পারি..।