চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের অর্থায়নে চট্টগ্রাম মুরাদপুর, বহদ্দারহাট, কালামিয়া বাজার,নতুন ব্রীজ,কোতোয়ালী মোড়, চকবাজার,হাটহাজারী বড় দিঘীর পাড়, চান্দগাঁও সহ নগরীর বিভিন্ন স্পটে ৫০০ পরিবারের মাঝে চাল, মোশর ডাল, মোটর ডাল, লবণ, তৈল,আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন স্পটে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, যুগ্ম মহাসচিব স উ ম আব্দুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, অধ্যক্ষ আল্লামা তৈয়্যব আলী, প্রচার সচিব আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ নুরুল আবছার, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম নগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলাম, নগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম জিহাদী, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, উত্তর জেলা সাধারন সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী, নগর উত্তর সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ, উত্তর জেলা সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ছিদ্দিকী, যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, যুবনেতা এড. আরুছুর রহমান, যুবসেনা উত্তর জেলা সভাপতি মাষ্টার মুহাম্মদ ইছমাইল, উত্তর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, নুরুল আজিম জনি, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ শহীদুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, এ ডি এম জাহাঙ্গীর, আব্দুল করিম সেলিম, ছাত্রসেনা কেন্দ্রীয় গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ছাত্রসেনা উত্তর জেলা সভাপতি মুহাম্মদ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাদ রানা, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মুসা, মুহাম্মদ আরাফাত প্রমুখ।