রাকিবুজ্জামান জিহাদ শৈলকুপা প্রতিনিধি:ঝিনাইদহের
শৈলকুপায় বৈদ্যুতিক আগুনে টুকটুকি খাতুন(২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক
মৃত্যৃ হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন আরও ২জন। তারা হলেন-মৃত গৃহবধূর মা শিউলি
বেগম ও চাচা শ্বশুর চনের উদ্দিণ নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৩১ মার্চ)
দুপুরে উপজেলার নাকোইলগ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ ওই গ্রামের স্বপন
জোয়ার্দারের স্ত্রী।
ফায়ার
সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গৃহবধূ টুকটুকি রান্না করতে
করছিল। পাশে থাকা বৈদ্যুতিক তার রোদের তাপে গলে নেগেটিভ পজেটিভ এক হয়ে
রান্নাঘরে আগুন লেগে যাই। আগুন নেভাতে গিয়ে পুড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
হয়।
ঝিনাইদহ
ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিলীপ কুমার জানান, মঙ্গলবার দুপুরে শৈলকুপা
উপজেলার নাকোইল গ্রামে আগুন লাগছে এমন সংবাদে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা
চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনে গৃহবধূর মর্মান্তিক
মৃত্যুসহ বসতভিটা ও রান্নাঘরে থাকা প্রয়োজনীয় সামগ্রী ভস্মীভূত হয়েছে।
তিনি
আরো জানান, আগুনের প্রাথমিক সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে।
এঘটনায় আনুমানিক দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।