গুজব ছড়ানো পাপ,প্রভু, করবেন না মাফ।মানুষ তাকে জানে খারাপ, গুজবকারী যতো করুক প্রলাপ।এমন সময় আসবে, সে করবে বিলাপ,তার মর্যাদা মানব সমাজে হবে বরখেলাপ। গুজবে না দিবেন কান, এতে হারিয়ে যায় মান,সাধারণ মানুষ হয়ে পড়ে পেরেশান। সবাই জানে, গুজব ছড়ালে পড়ে গজব,গুজব শোনে মাঝে-মধ্যে হয়ে যায় তাজ্জব!জানা উচিত গুজবকারীর গুজবের ফল,সঠিক কথাও এক সময় মনে হয় নকল।তাইতো বলি, মানবের কল্যাণে হই সঙ্গী, দেশে আসবে সুদিন, পরিবর্তন হবে দৃষ্টিভঙ্গি।