শৈলকুপা মাহাবুবুর রহমান প্রতিনিধি:- ঝিনাইদহের শৈলকুপা করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে। শনিবার(২৮মার্চ) সকাল ০৯ টার দিকে পৌরসভার মধ্যপাড়া ও কাজীপাড়ায় এ ঔষধ স্প্রে করা হয়।
শৈলকুপা মধ্যপাড়া ও কাজীপাড়া যুব সমজের উদ্দোগে দুধ বাজার থেকে কাজীপাড়া মোড় পর্যন্ত সকল বাড়ি, দোকান ও মসজিদের চার পাশে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করেন স্বীমান্ত ক্যাটারিং এর সহযোগীতায় এলাকার যুবক ছেলেরা।
এছাড়া চলতি পথে সাধারন পথচারিদের করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে ধারণা ও বিশেষ কাজ ছাড়া বাইরে বের না হতে অনুরোধ করেন তারা। এসময় তারা বলেন করোনা ভাইরাস দেশে মহামারী আকারে রুপ নিয়েছে। এজন্যই আমাদের এই উদ্যোগ।