আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি ঃকরোনা ভাইরাস প্রতিরোধ জনগনের সচেতন বৃদ্ধির লক্ষ্য নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির উদ্যোগে বিনা মূল্য ২৫ হাজার মাস্ক বিতরনের উদ্যোগ নিয়েছে । আজ দুপুর নওগাঁ চেম্বার ভবন থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরন শুরু করেন। এ সময় চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সহ সভাপতি এমএ খালেক, ও চেম্বারের পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন। চেম্বারের উদ্যোগে জেলার ১১টি উপজেলায় ২৫ হাজার মাস্ক বিনামুল্য বিতরন করা হবে ।এ ছাড়াও শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক সংগঠন জীবানুনাশক ঔষধ গাড়ীতে ও মানুষের হাত স্প্রে করেন।