আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর শিকারপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মায়ের হাতে ৭বৎসরের শিশু, সুমাইয়া আক্তার (৭) খুনের ঘটনা ঘটেছে বলে এলাবাসী দাবি করেছেন।
জানা যায় গত রাত ২৭ মার্চ রোজ শক্রবার দিবাগত রাত্রিতে খাওয়া দাওয়া শেষে সুমাইয়ার মা তামান্না বেগমসহ তার বসত ঘরে ঘুমাতে যায়, সকাল বেলা ৭ ঘটিকার সময় তামান্না বেগমের শাশুড়ি রশিদা বেগম।
নাতনি ও ছেলের বউ ঘুম থেকে না ওঠায় ঘরের দরজা লক করে কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা জোরে ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং দেখে তার ছেলের বউ তামান্না ঘরে নেই, শুধু সুমাইয়া শুয়ে আছে, তামান্নার শাশুড়ির ঘরে প্রবেশ করে সুমাইয়া কে ডাকতে থাকে কোন সাড়াশব্দ না পাইয়া কান্নাকাটি শুরু করে, বাড়ির লোকজন সবাই ঘরে প্রবেশ করে সুমাইয়া কে মৃত অবস্থায় পায়, ঘরের মধ্যে দেখা যায় অগোছালো ব্রেডসিড ও সিগারেটের প্যাকেট ও প্যাকেটের সাথে ৫০টাকা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমাইয়ার বাবা দীর্ঘদিন যাবৎ সৌদী প্রবাসে অবস্থান করিতেছেন। সুমাইয়ার বাবা বিদেশে অবস্থান কালে দেশে ছুটিতে এসেছিলেন, ছুটি কাটিয়ে চলে গিয়ে ৭মাস হয়েছে। সুমাইয়ার মা মাঝে মাঝে বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। আর তাতে মা মেয়েকে হত্যা করিতে পারে।
নওগাঁ সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সােহরাওয়ার্দী হােসন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানাে হয়েছে। শিশুটিকে শ্বাসরােধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পরে প্রকৃত বিষয়টি জানা যাবে। পরকীয়া ঘটনায় এমনটি হতে পারে। ঘটনায় থানায় মামলা দায়রর প্রক্রিয়া চলছ।