মোঃ আবুল হুসেন সাজু- সিলেট মৌলভীবাজার প্রতিনিধি:- মৌলভীবাজার
সদর উপজেলা শেরপুর, সরকার বাজার, লামুয়া বাজার, কাটারাই বাজার ও গোরারাই
বাজারে খন্ড খন্ড ভাবে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।
প্রথমে
শেরপুর বাজারে সেনাবাহিনী ও পুলিশ সম্মিলিত ভাবে অভিযান চালায় শেরপুর
বাজারের সমস্ত দোকান ও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে করোনা ভাইরাস
থেকে সচেতন হওয়ার জন্য সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়।
প্রয়োজন ছাড়া যাতে কেউ অযথা বাজারে না আসে এবং জনসম্মুখ পরিহার করেন।এবং মাস্ক ব্যবহার করেন।
পরে সরকার বাজার যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।
তার
পর লামুয়া বাজার, কাটারাই বাজার, ও গোরারাই বাজার অভিযান চালায় পুলিশ, সে
সময় শেরপুর ফাঁড়ির এ এস আই বায়জিদ জনগনের উদ্দেশ্যে করোনা ভাইরাস
সম্পর্কিত সচেতনতা মূলক বক্তব্য দেন।
সবাই
কে বলেন একমাত্র আল্লাহ পারেন এই মহামারী করোনা থেকে আমাদের রক্ষা করতে
আসুন আমরা সবাই নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে এ রোগ থেকে মুক্তির জন্য
দোয়া করি, তিনি বলেন সবাই মাস্ক ব্যবহার করি অযথা বাজারে না এসে বাড়িতে অবস্থান করি।এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্লেসক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দগন।