এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর মন্ডলপাড়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় সাহাবুল ইসলাম শান্তি (২০) ও রাকিবুল হাসান (২১) নামের দুই ধর্ষককে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায় , বুধবার রাতে জলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সবদুল হোসেনের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী প্রকৃতির ডাকে সাড়াদিয়ে বাইরে বের হয়। পূর্ব থেকে ওৎ পেতে থাকা উপজেলার সাড়াতলা গ্রামের তিন ধর্ষক তাকে ধরে নিয়ে বাড়ীর পাশে একটি কলাবাগানে উপযুপুরি ধর্ষন করে। এসময় ওই ছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশিরা দ্রুত ঘটনাস্থলে এসে ওই দুই ধর্ষককে হাতে নাতে আটক করে। এসময় অন্য ধর্ষক পালিয়ে যায় । পরে পুলিশ খবর পেয়ে দুই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।আটককৃতরা হলেন, ওই উপজেলার সাড়াতলা গ্রামের মুজিবর রহমানের ছেলে সাহাবুল ইসলাম শান্তি ও সুজন মিয়ার ছেলে রাকিবুল হাসান। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোরশেদ হোসেন খান জানান, ধর্ষনের ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।