রাকিবুজ্জামান জিহাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় একটি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা বেধে দিয়েছে
উপজেলা প্রশাসন। ওই বাড়ি ও তার আশপাশে চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। করোনা
ভাইরাসে সন্দেহে সোমবার এক রোগীকে আইসোলেশনে রাখার পর থেকেই উপজেলা প্রশাসন
এ নির্দেশনা দেয়। যেন ওই বাড়ি থেকে কেউ বের হতে না পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পৌর এলাকার কাজীপাড়ার একটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। কাজীপাড়ার ওই বাড়িতে ৭জন সদস্য রয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য বাড়িটিকে নজরদারিতে রাখা হয়েছে। বাড়ীতে দুজন আনসার সদস্যকে নিয়োজিত করা হয়েছে। প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।
এলাকাবাসী জানায়, নানা বাড়ীতে বেড়াতে এসে ওই বাড়িতে এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঝিনাইদহ হাসাপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এ কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতার জন্য সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা থেকে বিরত থাকতে বলা হেেয়েছ । বাড়ীটিতে সতর্কতার জন্য লাল পতাকা বেধে দিয়েছে। এছাড়া ওই বাড়ির অন্যদের হোম কোয়ারেন্টিন থাকতে বাধ্যতামূলক করেছে।