এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ:ঝিনাইদহের
কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের সাথে গ্যারেজ সেক্টরের বার্ষিক
বনভোজনে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ওই মিলের সহকর্মীদের সঙ্গে বার্ষিক
বনভোজনে গিয়েছিলেন কবির নামের এক কর্মী। বাসে উঠে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে
পড়েন তিনি। পরে বনভোজনের বাস গন্তব্যে পৌঁছালে তার সহকর্মীরা ঘুম থেকে
ডাকেন কবিরকে। কিš‘ কবির এর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে
পড়েন। মৃত কবির হোসেন উপজেলার বাবরা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
বাসে
থাকা সহকর্মীদের সুত্রে জানা যায়, রাত ২টায় বনভোজনের বাসটি সুগার মিল থেকে
ছেড়ে যায়। গাড়ির মধ্যে কবির বেশ উৎফুল্ল ছিল। এর কিছুক্ষণ পরেই একটি সিটে
হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এর পর বাসটি বাঘা লালপুর এলাকায় কিছুক্ষণ
দাঁড়ায়। এ সময় পাশে থাকা সহকর্মী শহিদুল ইসলাম কবিরের শরীরে হাত দিয়ে দেখতে
পান, পুরো শরীর ঠান্ডা ও মুখ দিয়ে লালা বের হ”েছ। তখন সঙ্গে সঙ্গে রাজশাহী
সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
জানা
যায়, গত তিন বছর আগে বাবাকে হারায় কবির। এর পরের বছর গাছ থেকে পড়ে তার ছোট
ভাইটি মারা যায়। এবার মাকে রেখে তিনিও চলে গেলেন অনন্তকালে।