মোঃ হাসান খান প্রতিনিধি,পটুয়াখালী:
আজ
বেলা ১১টায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হল রুটের নতুন
গেম চেঞ্জার চারতলা বিলসাবহুল এম.ভি সুন্দরবন-১৪। পটুয়াখালী নদীবন্দর থেকে
আগামীকাল ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রায় ছেড়ে যাবে।
মিলাদ
মাহফিলে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ
শাহজাহান মিঞা, জেলা প্রশাসক জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার
মোহাম্মদ মঈনুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, জেলা
আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর, বিশিষ্ট রাজনীতিবীদি আলহাজ্ব
এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, লঞ্চটির স্বত্ত্বাধিকারী জনাব সাইদুর রহমান
রিন্টু সহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।