মোবারক হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ
জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জেলার সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের
আমপাড়া বাজারের একটি চায়ের দোকান থেকে বিয়ার বড় ১৫ টি, বিয়ার কেন ৮টি ও ১৪২
বোতল অফিসার্স চয়েজ মদদসহ এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় জয়নাল ও
ইকবাল নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত হলো উপজেলার ঘাসি গাঁও
গ্রামের রেহান উদ্দিনের ছেলে জালাল হোসেন (২৬)।
মঙ্গলবার
গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই মনির হোসেনের নেতৃত্বে এ এস আই
উস্তার হোসেন, এ এস আই রিপন আহমদ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের
ভিত্তিতে আটকৃতের চায়ের দোকান থেকে মদ বিয়ারসহ তাকে আটক করে । পরবর্তীতে
তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রন আইনে
মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িং( চলতি
দায়িত্ব) এস আই কাজল চন্দ্র দেব।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।