সত্যেন্দ্র চন্দ্র দাস, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার অন্তর্গত শিল্পনগরী ছাতক উপজেলা। উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে
অব¯ি’ত ঐতিহ্যবাহী চন্দ্রনাথ বালিকা উ”চ বিদ্যালয় একটি অতি প্রাচীন
বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার্থী বারোশর উর্ধ্বে। এই বিদ্যালয় থেকে প্রতি বছর
দেড় থেকে দুইশত শিক্ষার্থী কৃতিত্বের সাথে এস.এস.সি পাস করায় বিদ্যালয়ের
সুনাম উপজেলা জুড়ে। বিদ্যালয়ে এক সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হ”েছ। আজ পুরস্কার বিতরনী ও
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাতক পৌরসভার তিন বারের
নির্বাচিত জননন্দিত মেয়র আবুল কালাম চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির
সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ জয়নাল চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের
দশম শ্রেণীর ছাত্রী সানজিদা ইসলাম ও নবম শ্রেণীর ছাত্রী নাফিয়া তাসনিম
অনুভা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভার শুরুতে পবিত্র কোরআন
তেলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তানিশা ও গীতা পাঠ করেন দশম
শ্রেণীর ছাত্রী স্নেহা নাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ
কুতুব উদ্দিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর মাধ্যমে অনুষ্ঠানের
সমাপ্তি ঘোষনা করা হয়।
| https://youtu.be/gbVGfxXUuWA |