মোঃমোবারক হোসাইন::ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
সভাপতি পদে এবার নিয়ে সাতবার নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক শামীম আহমেদ বিলকিস। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়
প্রাঙ্গণে সভাপতি পদে নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সদস্যদের প্রত্যক্ষ সমর্থন পেয়ে তিনি এই পদে নির্বাচিত
হন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার
দায়িত্বে থাকা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আব্দুর রহিম মিয়া এই সভায়
সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু
তালেব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার
সুজন চন্দ্র সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,উপজেলা
কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজহারুল
ইসলাম পি.কে, প্রধান শিক্ষক গুলশান আরা পারভীন,যুবলীগ নেতা শাহ আব্দুল
বারেক ছোটন প্রমুখ।