ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষক কর্তৃক দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আখাউড়ার সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে পৌরশহরের সড়ক বাজারস্থ এড. সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বর্ত:ফূর্তভাবে অংশ নেয়।
আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মহিউদ্দিন মিশু, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম
সাংবাাদিক ফজলে রাব্বি, মো. শরীফুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আখাউড়া শাখার সভাপতি আফজাল খান শিমুল, সাংবাদিক মো. আবির খান, সরাইল উপজেলা রিপোটার্স ইউনিয়নের সভাপতি নুরুল হুদাপ্রমুখ।
বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তারা আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবী জানান। নতুবা পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শাহাদাত হোসেন লিটন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক হান্নান খাদেম, সাংবাদিক কাজী মফিকুল ইসলাম, তাজবীর আহমেদ, মো. জালাল হোসেন মামুন, শেখ মনির হোসেন নিজাম, মো. রনি, সাদ্দাম হোসেন, মো. রুবেল আহমেদ, আশীষ সাহা, দ্বীন ইসলাম, অমিত হাসান অপু, মো. সাইমন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সনের ১৫ নভেম্বর জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে জেএসসি পরীক্ষায় আখাউড়ার একটি কেন্দ্রের নকলের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ২৫ দিন পর আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হান্নান খাদেম ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মহিউদ্দিন মিশু’র বিরুদ্ধে শিক্ষক কাজী ইকবাল বাদী হয়ে ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে আখাউড়া থানা পুলিশকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।