সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদেশি মদের চালানসহ দুই কিশোরকে
গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার(৭জানুয়ারী) গ্রেফতারকৃতদের আলামত সহ থানায় সোপর্দ করা
হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্তের শিলডোয়ার
গ্রামের রনরতন মিয়ার ছেলে লিটন মিয়া (১৫), একই গ্রামের দেলোয়ার
হোসেনের ছেলে আমির হোসেন(১৩)।
জানা গেছে,র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ
ক্যাম্পের একটি টহল দল সোমবার (৬জানুয়ারী)রাতে বিশ্বম্ভরপুরের মধ্যনগর
রিজার্ভ এলাকা দিয়ে বিদেশি মদের চালান নিয়ে যাবার সময় লিটন ও
আমিরকে গ্রেফতার করে।
ওই সময় তাদের হেফাজত হতে ২২ বোতল বিদেশি মদ ও সিম সহ দুটি
মোবাইল ফোন জব্দ করা হয়।##