স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদৌসে।
ভৈরবের হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব পালিত।
আজ ১লা জানুয়ারি ২০২০ সারা দেশের ন্যায় ভৈরবের চন্ডিবেরে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ( স্কুল শাখা’র) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই উপহার প্রদান করা হয়।শুরুতেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দাতা সদস্য জনাব ইফতাখার হোসেন বেনু’র সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ আহমেদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার জনাব লুবনা ফারজানা, বিশেষ অতিথি ভৈরব উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব মনোয়ারা বেগম, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহরিয়ার মেনজিস, বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দাতা সদস্য জনাব মাহিন সিদ্দিকী। অতিথি হয়ে আরো উপস্হিত ছিলেন নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের ভাইস -চেয়ারম্যান জনাব পাপিয়া সিদ্দিকী। সবশেষে ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন, জনাব সাইদুর রহমান বাবলু এবং সঞ্চালনায় প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক জনাব এ কে এম কামরুজ্জামান খান।