ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রত্যন্তে ফকির মেমোরিয়াল
ফাউন্ডেশন স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে সদর
উপজেলার সাদেকপুর ইউনিয়নের তারুয়া গ্রামে ফকির মেমোরিয়াল
ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে বই
উৎসবে প্রধান অতিথি ছিলেন গ্রীন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর
ড. মো. গোলাম সামদানী ফকির। এরআগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.
আব্দুন নূরের সভাপতিত্বে ও সার্ভিস ম্যানেজারিয়াল ফিল্ড অপারেশন মো.
আব্দুল মান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের
ট্রেজারার ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস ফকির, ব্রাক ইউনিভার্সিটির
সিনিয়র লেকচারার আদনান এম. এস. ফকির, গোলাম রব্বানী ফকির,
অভিভাবক সেলিম, অভিভাবক শহীদ মিয়া প্রমূখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে
শিক্ষার্থীরা যেন পড়াশুনার বিষয়টি আনন্দের সঙ্গে নেয় সে বিষয়ে সচেতন
হতে অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে বই
সম্পর্কে রহস্যের সৃষ্টি করতে হবে। বলতে হবে, বুঝাতে হবে বই থেকে
অনেক কিছু জানা যায়। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে ক্ষুদে
শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে আনন্দে মেতে উঠে। এসময় স্কুলের শিক্ষক-
শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান
শেষে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে নির্মিত ডকুমেন্টারি ফিল্ম
প্রদর্শন করা হয়।
রুদ্র মোহাম্মদ ইদ্রিস
ব্রাহ্মণবাড়িয়া
১/০১/২০২০ইং