স্টাপ রিপোর্টার ঃ ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর ৪৩ তম মৃত্যু বার্ষিকীর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ হাসান মাহমুদ এম,পি সভাপতিত্ব করেন বঙ্গদীপ এম,এ ভাসানী (দ্বিতীয় ভাসানী) আহŸায়ক ভাসানী ঐক্য জোট। উক্ত অনুষ্ঠানে মাওলানা ভাসানীর জীবন রাজনৈতিক দিক দর্শন নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। ডাঃ হাছান মাহমুদ মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধুর জনগনের জন্য রাজনীতি করার উদাহরন টেনে দেশ, জাতি ও জনগনের সার্থে সকল রাজনীতিবিদকে রাজনীতি করার আহŸান জানান। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতির দিক তুলে ধরার মাধ্যমে দেশ প্রেমে সকল রাজনীতি বিদকে কাজ করার দিকনির্দেশনা দেন। এছাড়া পিয়াজের উচ্চ মূল্য এবং খালেদাজিয়ার অসুস্থতা নিয়েও কথা বলে ডাঃ হাছান মাহমুদ।