শক্তি বেড়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা। তবে বাংলাদেশে নয় ভারতের উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি। কিন্তু ঝড়ের প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে, সাগর উত্তাল থাকায় চার সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (৫ নভেম্বর) নিম্নচাপের কারণে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান