রিপোর্টার: HMNR RAKIB সাভার সিআরপি এলাকায় একটি বাসার ছাদের উপরে গাছ কাটার অভিযোগে খালেদা আক্তার লাকি নামে এক মহিলাকে আটক করেছে সাভার থানার পুলিশ।
বুধবার সকালে সাভারের নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ।
এই খবরটি নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সাঈদ ।
উক্ত ঘটনাটি জানতে পাই ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে। টা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছেন সবাই! যে কোন কারণ বসতেই হক-সেই মহিলা দা হাতে নিয়ে ছাদের বাগানে লাগানো অন্যের শখের গাছ কেটে সাফ করে দিচ্ছেন। ঐ সময় গাছের মালিক অনেক আকুতি-মিনতি করেও মহিলাকে থামাতে পারছেন না, সে গাছ কেটেই যাচ্ছে! তখন ছাদে তার সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল । এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই।
উক্ত ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভিডিও করে পোস্ট করেছেন সুমাইয়া হাবিবা নামের ভুক্তভোগী এই নারী। এক পর্যায়ে দা দিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসেন তাঁর দিকে এবং সকল গাছগুলো কেটে ফেলেন। তারপরে উক্ত স্থানে পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন এবং ওই মহিলার বিচার দাবি করেন।