ঢাকায় আলেম ওলামাদের সাথে লিভারেলইসলামিক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিতফিলিস্তিনে গণহত্যাকারীদের আন্তর্জাতিকআদালতে বিচার করতে হবে- শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী জামাতে ইসলামি মনে করে এ দেশে তারা ইসলামের লিজ নিয়েছে। প্রকৃতপক্ষে তারা কোনো ইসলামি দল নয়। তারা ইসলামের কথা বললেও আমেরিকার দালালি করে। তাই ফিলিস্তিনের গণহত্যার বিষয়ে তারা কোনো কথা বলছে না। ১৭ অক্টোবর ২০২৩ ইং মঙ্গলবার দুপুরে ঢাকা জিগাতলা কেয়ারি কিসেন্ট টাওয়ারের একটি রেস্টুরেন্টে লিবারেল ইসলামিক জোটের উদ্যোগে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন সত্তর বছর ধরে ফিলিস্তিনের জনগণের ওপর পরাশক্তিগুলোর সহায়তায় ইজরাইল যে বর্বরতা চালাচ্ছে তা রুখতে হলে আল্লাহর পক্ষ থেকে পবিত্র মক্কা শরীফ রক্ষার ন্যায় আবাবিল পাখির প্রয়োজন রয়েছে। অবশ্য আবাবিল পাখি নাজিল হলে মুনাফিক মুসলমানদেরকেই আগে ধ্বংস করবে বলে তিনি মন্তব্য করেন। জোট চেয়ারম্যান বলেন কে হাত কোথায় বাঁধলো না বাঁধলো তা না দেখে পবিত্র কুরআনকে গবেষণা করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন মিডিয়াতে জামাত শিবির তাদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। লিবারেল ইসলামিক জোটের সাইবার টিমকে শক্তিশালী করে জামাত শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে আলেম ওলামাকে শক্রিয় হতে হবে। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন দুনিয়ার কোনো লোভ লালসা আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে পারবে না। কাওমি আলেম ওলামা সম্পর্কে তিনি বলেন ২০১৮ সনে জাতীয় সংসদ নির্বাচনে আমি ফটিকছড়ি থেকে নির্বাচন করেছি। সে সময়ে কাওমি মাদ্রাসায় গিয়েছি ভোট চাওয়ার জন্য। কিন্তু আমি তাদের মধ্যে কোনোরূপ প্রতিহিংসা বা বিভাজন দেখি নাই। ফটিকছড়ির কাওমি মাদ্রাসার আলেম ওলামারা আমাকে সাদরে গ্রহন করেছে এবং তারা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে কাওমি আলেম ওলামারা সেই কথা রক্ষা করেছেন। তাদের নিয়ন্ত্রিত ভোট কেন্দ্রগুলোতেই আমি ভোট বেশি পেয়েছি। সেই থেকে আমি বুঝতে পেরেছি কাওমি আলেম ওলামারা কাউকে কোনো কথা দিলে ওয়াদার বরখেলাপ করেন না। এইজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি বলেন আমরা সবসময় ইসলাম ও জনগণের পক্ষে কাজ করেছি ভবিষৎতেও এ ধারা অব্যাহত থাকবে। ইনশা আল্লাহ! সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই তাদেরকে ঘরে বন্দি করে না রেখে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। এজন্য নারীদের ঘরে বাহিরে ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন আমরা ইসলামের মূল ধারা। ইসলাম ও মানুষের পক্ষে কথা বলার জন্য রাজনীতি করতে এসেছি; কারো দালালি করতে নয়। যারা ফিলিস্তিনে মুসলমানদের প্রতি ঘটে যাওয়া অন্যায় অবিচারের কথা না বলে আমেরিকার দালালি করে ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিরোধ করতে হবে। মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান ও লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন পৃথিবীতে অনেক অন্যায় হচ্ছে। কিন্তু ফিলিস্তিনের জনগণের ওপর নজিরবিহীন নির্যাতনের নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা ও তার মিত্ররা। অথচ তারা কখনো গণতন্ত্র, কখনো সুষ্ঠু নির্বাচন, কখনো মানবাধিকার লঙ্ঘনের নামে অনেক শান্তিপ্রিয় দেশকে জোরপূর্বক ধ্বংস করেছে। তারা পৃথিবীতে খাদ্যের দাম বাড়িয়ে দিয়ে মানুষ মারার জন্য অস্ত্রের দাম কমিয়ে দিয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। অনুষ্ঠানে লিবারেল ইসলামিক জোটের পক্ষে বক্ত্যব রাখেন আশিক্বীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদশের চেয়ারম্যান ও জোটের কো-চেয়ারম্যান শাহ্সূফী সৈইয়্যেদ আলম নূরী আল সুরেশ^রী, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ও জোটের কো- চেয়ারম্যান এবং সমন্বয়ক ফারাহনাজ হক চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান ও জোটের কো-চেয়ারম্যান হাসরত খান ভাসানী, বাংলাদেশ জনদলের পক্ষে মহাসচিব সেলিম আহমেদ, লিবারেল ইসলামিক জোটের মহাসচিবদের সমন্বয়ক ও বিএসপির ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের মহাসচিব মুফতী মাওলানা মনিরুজ্জামান রব্বানী, ন্যাপভাসানীর মহাসচিব খালেদ সাহরিয়ার, আশিক্বীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদশের মহাসচিব আল্লামা হানিফ নূরী, কেএসপির মহাসচিব গোলাম মুর্শেদ সুজন, আলেম ওলামাদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি তাজুল ইসলাম, মাওলানা মুকতার হোসেন, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি মাওলানা আবু হানিফা, মাওলানা কাজী মোহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, মুফতি মোহাম্মদ জোবায়ের, কাজী আবুল হাসান, মুফতি মাকসুদুর রহমান, মাওলানা মোঃ আব্দুস সবুর, মুফতি সহিদুল ইসলাম, মাওলানা আবু সাঈদ প্রমুখ। মতবিনিময় সভায় আগামী ২১ শে অক্টোবর ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেইটে লিবারেল ইসলামিক জোটের মহাসমাবেশকে সফল করার জন্য আলেম ওলামাদের প্রতি আহবান জানানো হয়।
ডেস্ক : এক অপ্রীতিকর ঘটনায় স্থগিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ আবারও শুরু হতে যাচ্ছে। সোমবার (১৬ অক্টোবর)...
ব্রিটিশ রাজনৈতিক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন বলেন, অধিকারের মতো একটি এনজিও’র ভুল তথ্য দিয়ে বাংলাদেশের অনেক প্রধান গণমাধ্যম...
ডেস্ক: এবার অপ্রাপ্তবয়স্কদের মোবাইল ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...
উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল হযরত গাউসুল আজম শাহসূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ক:) প্রকাশ বাবা ভান্ডারীর ১৬১তম খোশরোজ শরীফ গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে। প্রধান দিবস শনিবার (১৪ অক্টোবর) ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে ১৬১তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট ব্যাপক কর্মসূচী পালন করবে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর রওজা শরীফে গোসল, গিলাফ ছড়ানো, পুষ্পমাল্য অর্পন, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, জিকির আজগার, ভক্তদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, যৌতুক ও মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, বিকালে হযরত গাউছুল আজম বাবাভান্ডারীর জীবন ও দর্শনের ওপর আলোচনা, মিলাদ কিয়াম, ছেমা মাহফিল, তবারুক বিতরণ ও ভোর রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে খোশরোজ শরীফের আনুষ্ঠানিকতা শেষ হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও লিবারেল ইসলামিক জোট চেয়ারম্যান হযরত শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী। সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন প্রান্ত হতে লাখো আশেকান মাইজভান্ডারী ভক্তবৃদ বিভিন্ন যানবাহন যোগে মাইজভান্ডার দরবার শরীফে আসছে। নাজিরহাট হতে মাইজভান্ডার দরবার দরবার শরীফ পর্যন্ত ৪কিলোমিটার সড়কের এক পাশে ভক্তদের নিয়ে আসা গাড়ি রাখা হয়েছে । এছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট অংশে এক পাশে গাড়ি রাখার দৃশ্যও দেখা গেছে। খোশরোজ শরীফে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গাউছিয়া রহমান মঞ্জিলের স্বেচ্ছাসেবকরা আইন শৃংখলা রক্ষার্থে দায়িত্ব পালন করছেন। এছাড়া ভক্তবৃন্দ মনের বাসনা পূরণে মাজার শরীফ সমূহ জিয়ারতসহ আপন পীর মুর্শিদের রূহানী ফুয়ুজাত ও দোয়া কামনায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সাজ্জাদানশীনের সাথে সাক্ষাৎ করতে দেখা যায়।
ডেস্ক : সুস্থ জীবন উপভোগ করতে সব সময় উচিৎ প্রতিদিনের খাবারে মনোযোগ দেয়া। সঠিক খাবারের অভাবে শরীর...
রাসূলে পাক (দ.) আইয়্যামে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে পৃথিবীবাসীকে শান্তি, সাম্য ও মুক্তির পথ দেখান -বিএসপি চেয়ারম্যান ড....
বিশেষ প্রতিনিধি : ২১ অক্টোবর ঢাকায় ৫ লক্ষ লোকের উপস্থিতিতেলিবারেল ইসলামিক জোটের মহাসমাবেশলিবারেল ইসলামিক জোটের এক জরুরি...
বিশেষ প্রতিনিধি : ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এক শ্রেষ্ঠ ইবাদত ও উম্মতে মোহাম্মদীর নাজাতের উসিলামক্কা বিজয় ঘটেছে...
বিশেষ প্রতিনিধি : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সুফিবাদ মানবিক গুনাবলি...