কেন এত প্রেম জাগে বক্ষে-বেঘুম চক্ষু কোন উপলক্ষে?যদি না হয় প্রভুর রাহে-নিষ্ফল আবেদন তাহে।একদিন তো মরেই যাবে!
কত সংগ্রাম করছো ভবে-গড়িবে ধনপ্রাসাদ- এই ভেবে।সেথা হতে কি কল্যাণ লভিবে-যদি দরিদ্র অনাহারে মরে?একদিন তো মরেই যাবে!
যে মা’র স্তন চুষে বাঁচিলেবার্ধক্যে তারে যাতনে মারিলে।জনকে কভু না-সেবিলে-তব সহস্র প্রার্থনা বিফলে।একদিন তো মরেই যাবে!
শত উপন্যাস আয়ু-বহিতে-রচিলে জনে উত্তম কহিতে।অযুত কাব্যে কি লাভ মহীতে-যদি তাতে মিথ্যা রে পূজিলে।একদিন তো মরেই যাবে!
অগাধ জ্ঞান অর্জন করিলে-স্নেহ-শ্রদ্ধা তবে না শিখিলে,শির উঁচু করি চলিতে-এত এহম কিসে ভুতলে?একদিন তো মরেই যাবে!