মুহাম্মদ আরফাত হোসেন – চট্টগ্রাম প্রতিনিধিঃ মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মনজিলের ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর শাখা সংগঠনের ব্যবস্থাপনায় দেশব্যাপী সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, মাস্ক, সাবান ও টিস্যু বিতরণ কর্মসুচির অংশ হিসাবে চট্টগ্রাম নগরীর কয়েক শতাধিক চিন্নমূল-কর্মহীন মানুষকে চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।গত (২৯ মার্চ রবিবার)চট্টগ্রাম নগরীতে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ দিদারুল আলম চৌধুরী।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মঈন উদ্দীন বাকলিয়া থানা ওসি (তদন্ত), প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন ও লুৎফর হায়দার রাসেল প্রমুখ।