দুপচাঁচিয়া উপজেলাপ্রতিনিধি মোঃইবনে ফুয়াদ আল হাছান, দুপচাঁচিয়ার চাতাল ব্যবসায়ী মাজেদ আলী খান(৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মাজেদ আলী উপজেলার কাথহালী পানাপুকুর গ্রামের মৃত মল্লিক উদ্দিন খানের বড় ছেলে ও সাংবাদিক মঈনুল ইসলাম খান মঈনের বড় ভাই। বুধবার সকালে দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়কের কাথহালী গ্রাম সংলগ্ন পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মাজেদ আলী রাস্তা দিয়ে হাটাহাটির সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহতন হন। এসময় মোটরসাইকেল চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা ১১টায় মারা যান। এদিন বাদ মাগরিব নিজ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দুপচাচিয়া উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী চামরুল ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক আজমল হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল চামরুল ইউনিয়ন ৯ নং ওয়াড আওয়ামিলীগ সভাপতি মোঃ দুলাল হোসেন শেখ চামরুল ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন, মিনারুল ইসলাম মিনার মানিক প্রাং চামরুল ইউনিয়ন জাতীয় পাটি সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।