শাহিন আলম গোমস্তাপুর থেকেঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শায়খ আব্দুস সামাদ সালাফীর সভাপতিত্বে তোফাজ্জল হক মহিলা সালাফিয়্যাহ মাদ্রাসার উন্নতি কল্পে ২ দিন ব্যাপী ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার মাদ্রাসা সংলগ্ন ইয়াসিন আলীর চাতালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। আমন্ত্রিত আলোচক বৃন্দ -সাবেক অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.মুহাম্মদ মুসলেহুদ্দীন, প্রিন্সিপাল উসয়াতুন হাসনা মাদ্রাসা হাফিয আব্দুস সামাদ মাদানী,মাস্টার্স অধ্যয়নরত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদিআরব আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, ইসলামী আলোচক আরটিভি বাংলা টিভি বাংলা ভিসন কফিল উদ্দিন বিন আমীনসহ স্থানীয় ওলামায়ে কেরাম।