দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, শেখ হাসিনার নির্দেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ২০২২ সালের সরকারি ব্যয়ে সূলভ মূল্যে পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চৌমুহনী বাজারে জনৈক আজাহারের গোডাউন সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে চাল বিতরণী কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক আরও উপস্হিত ছিলেন দুপচাচিয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আমিনুর রহমান, দুপচাচিয়া উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক সহ স্থানীয় আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।