আব্দুল্লাহ আল মামুন(বেনাপোল) প্রতিনিধিঃ বন্দর নগরী বেনাপোলের সকল ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাজার এলাকায় জনসাধারনের অবাধ চলাফেরায় ভিড় বেড়েছে।দেশ ব্যাপী সরকারী সাধারন ছুটি ঘোসিত হলেও এলাকার স্থানীয়রা মানছে না হোম কোয়ারেন্টাইন উদ্দ্যেগ।সরকারী,বে-সরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকার সুবাধে বুধবার বিকাল হতেই সব বয়সী মানুষের বাজার কেন্দ্রিক ঘোরাফেরার প্রবনতায় করোনা ভাইরাস বিস্তারের আশঙ্কা বেড়েছে।কর্মমূখী মানুষ লম্বা ছুটি পাওয়ায় অনেকটাই বিনোদন মূখী হয়ে ওঠেছে।অধিকাংশ ব্যাক্তিই মাস্ক ছাড়ায় বাইরে বিচরন করছে যা চলমান পরিস্থিতিতে উদ্দ্যেগের বিষয় আবার কোথাও কোথাও দলবদ্ধ আড্ডাও পরিলক্ষীত হয়। সড়কে পন্যবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী বাস ও চলাচল করছে।বেনাপোলের স্থানীয় ব্যাবসায়ী কয়েকজনের মন্তব্য,এ অবস্থা চলমান থাকলে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত পদক্ষেপ এ এলাকায় সফল হবেনা।শার্শা উপজেলা কমপ্লেক্সের দেওয়া তথ্য মতে উপজেলায় ২২জন প্রবাসী হোমকোয়ারান্টাইনে রয়েছে ও এখোনো পর্যন্ত উপজেলাটিতে কোন করোনা ভাইরাসে আক্রন্ত রোগী সনাক্ত হয়নী।উপজেলাটির বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা গেছে বিদেশ ফেরতদের ক্ষেত্রে তারা সতর্ক সহ কড়াকড়ি করলেও নিজেরা মানছে না হোম কোয়ারেন্টাইন ব্যাবস্থা।এলাকার হাট-বাজারে ভিড় বৃদ্ধির প্রশ্নে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান,দলবদ্ধ ভাবে কোন এলাকায় ঘোরাফেরা করা যাবেনা।নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধ ক্রয়ের জন্য সীমিত আকারে বাইরে বের হওয়া যাবে মাত্র।দেশের এই সঙ্কটময় মুহূর্তে সকলকে সরকারী ঘোষণা মেনে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তা করতে ঘরের ভিতর অবস্থান করতে হবে।কেউ যদি ক্রমাগত ভাবে আইন ভঙ্গ করে বা বিধি নিষেধ না মানে তাহার বিরুদ্ধে প্রয়েজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে